IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় সন্ত্রাসী কায়দায় বৃদ্ধকে ইটভাটায়তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী অলি আহমদসিংড়ায় ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছেআগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করবনিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২জুলাই শহীদ তারেক হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলনমান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী অলি আহমদ

১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী অলি আহমদ

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে কর্নেল অলির প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

জোট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে একজন গ্রহণযোগ্য ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করার বিষয়ে ১১ দলীয় জোটের মধ্যে আলোচনা চলছিল। বিভিন্ন দিক পর্যালোচনার পর জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়।

জোটের নেতারা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা এবং রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের ভূমিকার কারণে রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী হিসেবে উপযুক্ত অলি আহমদ।

রোববারের বৈঠকে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে জোটের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা হয়।

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্তকে সামনে রেখে এখন নির্বাচনী প্রক্রিয়ায় জোটের পক্ষ থেকে পরবর্তী সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সংসদে জোটের সমর্থন নিশ্চিত করে প্রার্থীকে বিজয়ী করার কৌশল নিয়েও আলোচনা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031