ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকালে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মন্ডল, হাতুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আব্দুস সোবহান, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু হানিফ প্রমূখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা সদর। র্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ সময় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।



