IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> রাজনীতি >> ‘নৌকা দেশের উন্নয়নকে অগ্রগামী করছে’

‘নৌকা দেশের উন্নয়নকে অগ্রগামী করছে’

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতীর জনকের যোগ্য কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে দেশের উন্নয়ন আরও তরান্নিত হবে। নৌকা দেশের উন্নয়নকে অগ্রগামী করছে। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগনের মাথাপিছু আয়ও বেড়ে যাচ্ছে। সকল ধরণের মানুষ শান্তিতে থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই চান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন। নৌকার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার দুপুরে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর পোরশায় প্রাণীসম্পদ দপ্তরের অধিনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠিার জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগনের মাঝে বিনা মূল্যে গবাদি পশু ও পশু রাখার নির্মান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকরী ১২০ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে একটি করে বকনা গরু ও গরু রাখার নির্মান সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও প্রধান অতিথি ৭৯ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, ৩২ জন বয়স্ক ও বিধবাদের মাঝে এককালীন অনুদানের অর্থ ও ২৬জন প্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এসময় খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব শদিুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, প্রাণী সম্পদ বিভাগের উপ-প্রকল্প পরিচালক আনোয়ার সাদাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকতা মাহফুজ আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি একই স্থানে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভায় দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্যেশে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31