IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> খালেদার সাজা স্থগিত নিয়ে মতামত রোববার

খালেদার সাজা স্থগিত নিয়ে মতামত রোববার

বেগম খালেদা জিয়া

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ও মওকুফ এবং শর্ত শিথিলের আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার কাছে পৌঁছেছে বলে আইনমন্ত্রী আনিসুল হক নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবেদনটি পেয়েছি। আশা করছি আগামী রোববার আমার মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারবো। এরপর সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।’

এর আগে দুপুরে খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো ও মওকুফ এবং শর্ত শিথিলের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। এখন আইন মন্ত্রণালয় মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠাবে বলেও জানান তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার দণ্ড দ্বিতীয় দফায় ছয় মাসের জন্য স্থগিত রয়েছে। আগামী ২৪ মার্চ সেই স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোসহ কয়েকটি দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আবেদন আমরা পেয়ে (আইন মন্ত্রণালয়েল) পাঠিয়ে দিয়েছি।’

এরপরের প্রক্রিয়া আইন মন্ত্রণালয় মতামত দিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান খান বলেন, ‘হ্যাঁ। এখান থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাব।’

এর আগে বুধবার (৩ মার্চ) খালেদা জিয়ার দণ্ডের বিষয়ে পরিবারের আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘সময়টা (বেগম জিয়ার দণ্ড স্থগিতে মেয়াদ) বোধহয় শেষ হয়ে যাচ্ছে। সেজন্য তারা আবার সময়টা এক্সটেনশন করার জন্য…। আরও কিছু শর্ত শিথিল করে এক্সটেনশন চেয়েছেন। উনি যা চেয়েছেন আমরা পরীক্ষা-নিরীক্ষা করে…পরবর্তী সিদ্ধান্ত দেয়ার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

তারা কী চেয়েছেন- জানতে চাইলে মন্ত্রী বলেছিলেন, ‘তারা তাদের পত্রে শর্ত আরও শিথিল করে…করোনাকালে তারা চিকিৎসা নিতে পারেননি সেটা জানিয়েছেন। এছাড়া তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কিনা সেই বিষয়েও তারা বলেছেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31