IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> রাজনীতি >> বাগমারায় মহিলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে সাজ সাজ রব

বাগমারায় মহিলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে সাজ সাজ রব

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নতুন রুপে সেজেছে উপজেলা সদর ভবানীগঞ্জ। দীর্ঘ ৭ বছর পর মহিলা আওয়ামী লীগের এই সম্মেলন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে পুরো উপজেলা। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। সাজানো হয়েছে উপজেলা সদর ভবানীগঞ্জ। তোরণ নির্মান করা হয়েছে আওয়ামী লীগ সহ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে।

আগামী ২০ মার্চ ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হবে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। তৃতীয় বারের মতো উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সুসংগঠিত অবস্থানে থেকে দলীয় কার্যক্রম পরিচালিত করে আসছে মহিলা লীগ।

বাগমারায় আওয়ামী লীগের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে মহিলা লীগ। মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম এবং সাধারণ সম্পাদক কহিনুর বানুর নেতৃত্বে শত প্রতিকূলতা পেরিয়ে রাজনৈতিক সাফল্যের শিখরে অবস্থান করছেন মহিলা লীগ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংগঠনের স্বার্থে কাজ করে চলেছে তারা।

জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরিবারের পাশাপাশি রাজনীতির মাঠে কাজ করছেন সমান তালে। এক সময়ের অশান্ত বাগমারায় নারীদের বাহিরে চলাচল ছিল কষ্ট সাধ্য। সেখানে ২০০৮ সাথে ইঞ্জিনিয়ার এনামুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে শান্তির জনপদে পরিনত হয়েছে। নারীরা এখন পরিবারে যে ভাবে চলাচল করে সেভাবে উপজেলা জুড়ে চলাফেরা করতে পারছে। আওয়ামী লীগ সরকারের দুরদর্শী নেতৃত্বেই তা সম্ভব হয়েছে।

বর্তমান সরকার মহিলাদের উন্নয়নের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছেন। গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের নিকট পৌঁছে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের সহযোগিতা। দীর্ঘ সময় ধরে মহিলা লীগের সংগঠনকে সফলতার সাথে পরিচালিত করে চলেছেন সভাপতি মরিয়ম বেগম এবং সাধারণ সম্পাদক কহিনুর বানু।

ত্রি-বার্ষিক সম্মেলন হলেও বেশ কয়েক বছর ধরে হয়নি মহিলা লীগের সম্মেলন। কয়েক বছর পরে উপজেলা মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর আনাগোনা লক্ষ্যে করা যাচ্ছে।

এদিকে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, আমাদের উপরে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে যথাযথ ভাবে পালনের চেষ্টা করে চলেছি। দিবা-রাত্রী সংগঠনের কাজে পরিশ্রম করে গেছি। সংগঠনের স্বার্থে আমাদেরকে আবারও দায়িত্ব প্রদান করলে জাতির পিতার আদর্শ মেনে কাজ করে যাবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31