IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> সব অপকর্মের নায়ক কাদের মির্জা

সব অপকর্মের নায়ক কাদের মির্জা

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জের আলোচিত মেয়র কাদের মির্জার বিরুদ্ধে এবার তীর্যক মন্তব্য করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল।

রোববার (১৪ মার্চ) রাত ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি বলেন, সত্যবচনের নামে কোম্পানীগঞ্জে সকল অপকর্মের নায়ক হচ্ছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি (কাদের মির্জা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সাম্প্রতিককালে সত্যবচনের নামে জঘন্য মিথ্যাচার করে যাচ্ছেন।

উপজেলা যুবলীগের সভাপতি রুমেল আরো বলেন, মেয়র কাদের মির্জা রোববার বিকেলে ফেসবুক লাইভে এসে আমার ১২ বছরের ছেলের বিরুদ্ধেও জঘন্য অভিযোগ করেছেন। আমার ছেলে নাকি অস্ত্র হাতে তার পৌরসভা কার্যালয়ে আক্রমণ করেছে।

সত্যবচনের নামে এ ধরনের জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে রুমেল বলেন, মেয়র তার নিজের ছেলে তাশিক মির্জার অপকর্ম ঢাকতে অন্যের শিশুপুত্রকে নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে অনুরোধ সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এখানে সত্যবচনের নামে চরিত্র হনন ও মিথ্যাচারের মহোৎসব চলছে।

আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র আবদুল কাদের মির্জার কাছে বিক্রি করা হয়েছে কিনা প্রশ্ন তুলে তিনি বলেন, কথায় কথায় উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কমিটির রদবদল করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দলীয় কাঠামো নষ্ট করে দিচ্ছেন তিনি।

এর আগে রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আজকে কোম্পানীগঞ্জে অস্থিতিশীলতার জন্য দায়ী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিণী। ওবায়দুল কাদের সাহেবের ওপর প্রভাব খাটিয়ে এ কাজগুলো করছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31