IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> রাজনীতি >> তানোরে দায়িত্ব নিলেন নৌকার মেয়র ইমরুল

তানোরে দায়িত্ব নিলেন নৌকার মেয়র ইমরুল

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভার নবনির্বাচিত নৌকার মেয়র ইমরুল হক দায়িত্ব নিয়েছেন। তানোর পৌর সভা প্রতিষ্ঠার (২৫ বছর পর) প্রথম বারের মত আ’লীগ মনোনিত প্রার্থী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় পৌরসভা ও অনুষ্ঠান স্থল (অডিটরিয়াম) ফুলে ফুলে সাজিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহন করেন।

সোমবার বিকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে তানোর পৌর সভার আয়োজনে দাািয়ত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুন্ডমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানী।

তানোর পৌরসভার নবনির্বাচিত ইমরুল হকের সভাপতিত্বে ও তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রপ্ত সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠাণে বিষেশ অতিথি ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কাঁকনহাট পৌর সভার মেয়র একে এম আতাউর রহমান, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান।

তানোর পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক ও তানোর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজ, তানোর উপজেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল আজিজ, তানোর উপজেলা আ’লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হোসেন, তানোর উপজেলা যুবলীগ ও কৃষকলীগ সাবেক সভাপতি শরিফুল ইসলাম, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মৃদুল কুমার ঘোষ প্রমুখ।

এসময় তানোর পৌর সভার বিদায়ী ও নবনির্বাচিত কাউন্সিলরগণসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও তানোর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ বিদায়ী কাউন্সিলর ও নবনির্বাচিত কাউন্সিলরদের ফুল ও কেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

পরে পৌর কার্যালয়ে গিয়ে নবনির্বাচিত মেয়র ইমরুর হককে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর পত্রে বিদায়ী মেয়রের স্বাক্ষর করা পত্রে স্বাক্ষর নিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন পৌর সভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব জাহাঙ্গীর আলম। এর আগে তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও তানোর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার নবনির্বাচিত মেয়র ইমরুল হককে মেয়রের চেয়ারে বসিয়ে দেন।

তবে, অনুষ্ঠানের ব্যানারে সভাপতিত্ব হিসেবে বিদায়ী মেয়র মিজানুর রহমানের নাম এবং প্রধান অতিথি হিসেবে (নবাগত) তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনানের নাম লিখা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31