ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক দলীয় নেতাকর্মীসহ বাগমারার সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত সামজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এবারের ঈদ-উল-ফিতর ঢাকায় উদ্যাপন করায় ঈদের দুই দিন পরে অনুষ্ঠিত হয়েছে ঈদ পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়। দুইদিন পরে হলেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল অনেক। ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে আসা প্রত্যককে সেমাই খেতে দেয়া হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়াম লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, চেয়ারম্যান আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, কার্যকরী কমিটির সদস্য রেজাউল হক, বকুল খরাদী, হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


