IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> সীমিত আকারে আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

সীমিত আকারে আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ শুক্রবার (২ অক্টোবর) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সকাল ১০টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির তালিকা থেকে এ তথ্য জানা যায়।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির কার্যনির্বাহী সংদের বৈঠক। করোনাকাল শুরু হওয়ার আগে চলতি বছরের মার্চে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শুক্রবারের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সীমিত আকারে। কার্যনির্বাহী সংসদের ৭৭ জন সদস্যের মধ্যে মাত্র ৩৫ জনকে এ বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই ৩৫ জনের করোনা পরীক্ষাও করা হয়েছে।

আওয়ামী লীগের সূত্র জানায়, গত বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে আমন্ত্রণ পাওয়া ৩৫ নেতার করোনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ৮১ সদস্যবিশিষ্ট। তবে বর্তমানে এর চারটি পদ ফাঁকা থাকায় সদস্য সংখ্যা ৭৭ জন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, করোনাকালে কীভাবে রাজনীতি আরও গতিশীল করা যায় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবারের বৈঠকে আলোচনা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31