IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিএনপি মাঠে থাকুক আমরাও চাই’

‘বিএনপি মাঠে থাকুক আমরাও চাই’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের নামে কোনো অপশক্তি দেশের বিদ্যমান শান্তি ও স্বস্তি নষ্ট করারঅপচেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

তিনি রোববার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাসপ্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

আগামী দুই মাসের মধ্যে বিএনপি তাদের নেতাকর্মীদের মাঠে নামার প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,বিএনপি মাঠে থাকুক তা আমরাও চাই, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনই জনগণ চায়।

তিনি বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি, জনভোগান্তি এবং জনমালের ক্ষতি সরকার মেনে নেবে না।

বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর মামলা-হামলার কল্পিত অভিযোগের ভাঙা রেকর্ড বাজানো এখনও অব্যাহত রেখেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসন্ন উপনির্বাচনে ভরাডুবির আশঙ্কায় তারা এখন থেকেই হামলার মিথ্যা অভিযোগ করছে।

ভোটারদের আস্থা অর্জনে তাদের কোনো পুঁজি না থাকায় বিএনপি মিথ্যাচারের ভেলায় চড়ে উত্তাল সাগর পাড়ি দেয়ার অপচেষ্টা করছে বলেমন্তব্য করেন সেতুমন্ত্রী।

প্রার্থীরা নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকতে চাইলেও বিএনপির হাইকমান্ডের অপরাজনৈতিক কৌশলের কারণে প্রার্থীরা ভোটে নিষ্ক্রিয় হয়ে যায় একান্ত অনিচ্ছায়। নির্বাচন করা বিএনপির আসল লক্ষ্য নয়, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

ওবায়দুল কাদের বলেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকার স্বোচ্চার, অনিয়ম উদ্ঘাটন করে সরকার স্বপ্রণোদিত হয়ে শাস্তিমূলকব্যবস্থা নিচ্ছে, কারও চাপে পড়ে নয়।

তিনি বলেন, যাদের হাত দিয়ে এ দেশে দুর্নীতি বটবৃক্ষে রূপ নিয়েছিল, তারা দুর্নীতির আন্দোলন করবে- এ কথা শুনলে জনগণের হাসি পায়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিসমর্থিত বুদ্ধিজীবীদের মতে তারা এখন কোমর ভাঙা রাজনৈতিক দল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ও কমিটি গঠনের সময় এলে বিএনপি নেতারা বাণিজ্য করছে বলে তাদের কর্মীদের প্রকাশ্যঅভিযোগ আছে। তাই তারা নাকি অনিয়ম দূর করার আন্দোলন করবে? জণগণ তা বিশ্বাস করে না।

ওবায়দুল কাদের বলেন, যেসব কমিটি জমা পড়েছে তা যাচাই-বাছাই করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে কমিটি করতে হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, দুর্যোগ দুর্বিপাকে একমাত্র আওয়ামী লীগই জণগণের পাশে থাকে। একদিকে করোনা মহামারী, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল।

ওবায়দুল কাদের বলেন, সরকার প্রমাণ করেছে– দুর্যোগ প্রতিরোধ করা না গেলেও শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে ক্ষতির পরিমাণ হ্রাস করা যেতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিতরায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং উপদফতর সম্পাদক সায়েম খান।

পরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930