IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> রাজনীতি >> বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মহানায়ক : এমপি এনামুল

বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মহানায়ক : এমপি এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, যার জন্ম না হলে আমরা পেতান না স্বাধীন এই বাংলাদেশ, স্বাধীন ভূখন্ড। লাল সবুজের পতাকা। তাঁর রক্তের ঋণ কোন কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। এমন নেতাকে হারিয়ে জাতি আর শোকাহত। হাজার বছর খুজলেও সেই নেতাকে খুজে পাওয়া যাবে না। সেই নেতার সকল কর্ম আর ইতিহাস বাঙ্গালীদের অন্তরে লালন করতে হবে।

জাতির জনক হলেন ইতিহাসের মহা নায়ক। যার নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে নিরস্ত্র জনতা। যে মানুষটি দেশের জনগণের কাজ করে গেছে সারা জীবন তাকেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কারাগারে বন্দি করে রাখা হয়েছে জীবনের গুরুত্বপূর্ণ সময় গুলো। কারাগারে বন্দি থাকলেও সেখান থেকেও নানা ভাবে শক্তি যুগিয়েছেন সকলকে। বুধবার বাগমারা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে উপজেরা আ’লীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল। জাতির জনকের স্বপ্ন যাতে বাস্তবায়িত না হয় সেটাই ছিল তাদের মূল উদ্দেশ্যে। তাদের সেই চিন্তা-চেতনাকে ভেঙ্গে দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রুপদান করে চলেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে জাতি স্মরণ করছে জাতির জনকের ৪৬ তম শাহাদাত বার্ষিকী। যে উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন সেই উদ্দেশ্যে বাস্তবায়ন করা সকলের নৈতিক দায়িত্ব।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

প্রধান আলোচক হিসেবে বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আলোচনা করেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম. জার্জিস কাদির।

বিশেষ বক্তা ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, সাবেক দুদক কর্মকর্তা আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31