IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান,ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান,ওবায়দুল কাদের

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ষড়যন্ত্র চলছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনে অনেকেই স্বপ্ন দেখছেন। মনে রাখবেন রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।’

আজ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভা এবং করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজ কল্যাণ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি কোথায় পৌঁছেছে সেটা গতকাল চন্দ্রিমা উদ্যানে তাদের তান্ডব থেকে প্রমাণিত হয়। তারা পুলিশের ওপর ইট পাটকেল ছুঁরেছে। এখানে ষড়যন্ত্রেরও কোনো ঠাঁই নাই। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনালী সোপানে পৌঁছাবো।’

খালেদা জিয়ার ৬টি জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে আমার বক্তব্যের সমালোচনা করেছেন। এটা আমার কথা নয়, আমি হাওয়া থেকে পাইনি। এটা খালেদা জিয়ার জীবনী থেকে পাওয়া, খালেদা জিয়ার জীবনী থেকে ৬টি জন্ম দিন পাওয়া। সর্বশেষ আমরা দেখলাম টিকার রেজিস্ট্রেশনে খালেদা জিয়ার জন্মদিন আরেকটি। তারা ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে কেক কাটেনি কিন্তু মিলাদ দিয়েছে। তারা ভুয়া জন্মদিন থেকে সরে আসেনি। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই ৬টির মধ্যে কোনটি খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন, এটা জাতি জানতে চায়।’

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মতিয়া চৌধুরী। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাকসুদ কামাল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কর্ণেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31