IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> বিশেষ নিউজ >> রাজনীতি >> লিড নিউজ >> বাগমারা নির্বাচনে পদপ্রার্থীদের তোড়ঝোড়

বাগমারা নির্বাচনে পদপ্রার্থীদের তোড়ঝোড়

ধূমকেতু প্রতিবেদক : পৌরসভার নির্বাচনের দিন নির্ধারণ করা না হলেও বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ পৌর নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। অনেকে পেষ্টার মেরে এবং বিভিন্ন মোড়ে মোড়ে চা ষ্টলে বসে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। প্রার্থীদের কেউ কেউ ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে তাদের প্রার্থীতার বিষয়ে জানান দিচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন দলের নেতা কর্মীদের মধ্যে প্রায় অর্ধ ডজন নেতা আসন্ন ভবানীগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মাঠে নেমে পড়েছেন। একই দল থেকে একাধিক প্রার্থী আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গণসংযোগ শুরু করলেও তারা শেষ অবধি দলের সিদ্ধান্ত মেনে নেওয়ারও কথা বলছেন অনেকে।

জানা গেছে, স¤প্রতি নির্বাচন কমিশনের এক সভায় পৌর নির্বাচনের আভাস দেওয়া হয়েছে। এই সূত্রে, আসন্ন ভবানীগঞ্জ পৌর নির্বাচনের কার্যকাল মেয়াদ শেষ হওয়ায় এটি আগামী নির্বাচনের তালিকায় পড়েছে। বাগমারা উপজেলায় দুইটি পৌরসভা। এর মধ্যে ভবানীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ থেকে রয়েছেন বর্তমান মেয়র ও ভবানীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মন্ডল ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। এছাড়া বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক প্রাং, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সহ সভাপতি আলাউদ্দিন প্রাং (শাওন), ভবানীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম শাহিন ও ভবানীগঞ্জ পৌর ছাত্র দলের সাবেক সভাপতি আতিকুর রহমান জজ। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ কেউ থাকলেও এখনো মুখ না খুললে অন্য প্রার্থীরা নির্বাচনের আগাম গণসংযোগ ও ভোটারের সাথে নিয়ে মতবিনিময়ও শুরু করেছেন।

স¤প্রতি গত আগাষ্ট মাসে জাতীয় শোক বিদসের এক অনুষ্ঠানে বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক দলীয় এক প্রার্থী হিসাবে বর্তমান মেয়র ও ভবানীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মন্ডলকে আসন্ন ভবানীগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থীতার বিষয়ে ভোটারদের মত জানিয়েছেন। এ দিকে আব্দুল মালেক মন্ডলের প্রার্থীতার বিষয়ে অনেকটা নিশ্চিত হলেও বসে নেই পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মানুনুর রশিদ মামুন। তিনিও তার প্রার্থীতার বিষয়ে কেন্দ্রসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিএনপি থেকে প্রার্থীতার বিষয়ে অনেকটা নিশ্চিত হয়ে বসে আছেন সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক।

আব্দুর রাজ্জাকের পাশাপাশি ভবানীগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি হয়ে নির্বাচনী মাঠে থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পৌর যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম শাহিন। তিনি করোনা সংকটে মানুষের দারে দারে গিয়ে মাস্ক, সাবান, স্যানিটাইজার বিতরণ করেন ও রাস্তাঘাটে জীবানুনাশক স্প্রে করেন। এছাড়া বিগত রমজান মাস জুড়ে গোডাউন মোড় এলাকায় ভ্যান চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে সবার নজর কাড়েন। এছাড়া আতিকুর রহমান আতিক বরাবরই ফেসবুকে স্ট্যাটাচ দিয়ে এগিযে চলেছেন। একই ভাবে আলাউদ্দিন চায়ের স্টলে স্টলে নিজ প্রার্থীতার ঘোষণা দিচ্ছেন। তবে একই দল থেকে একাধিক প্রার্থী আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গণসংযোগ শুরু করলেও তারা শেষ অবধি দলের সিদ্ধান্ত মেনে নেওয়ারও কথা জানিয়েছেন অনেকেই।

অপর দিকে তাহেরপুর পৌর সভাতেই এরি মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছেন। এই পৌর সভাতেই এবারও আওয়ামীলীগ থেকে প্রার্থীতার অনেকটা নিশ্চিত হয়ে আছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি টানা দুইবার বেশ সফলতার সাথে এই পৌর সভার মেয়র নির্বাচিত হয়েছেন। অপরদিকে এই পৌরসভায় বিএনপি থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি আবু নাইম শামসুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাবু। উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন জানান, মেয়াদ শেষ হতে চলা ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনের বিষয়ে আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। আমরা এসব তথ্য তৈরির কাজ শুরু করেছি। তবে নির্বাচন বিষয়ে এখনো কোন নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031