IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা চান মিজান

আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা চান মিজান

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : ইউনিয়ন কে মাদক, সন্ত্রাস বাল্যবিবাহ সহ নানা অপরাধ মুক্ত রেখে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষ্যে আসন্ন নজিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে চান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ।

মিজান বলেন, আমার পরিবারের সবাই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান।

তিনি (১৯৯৫-২০০১) সাল থেকে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে সক্রিয় ভাবে দায়িত্ব পালন করেন। (২০০১-২০১৫) সময়ে আওয়ামী সেচ্ছাসেবকলীগের সক্রিয় সদস্য ছিলেন, (২০১৫ -২০২০) উপজেলা যুবলীগের সদস্য সক্রিয় সদস্য ছিলেন, ২০২০ সাল হতে নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ আওয়ামী লীগে অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখনো দলে সক্রিয় আছেন। আওয়ামী লীগে সক্রিয় থাকার কারণে ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করার পরে একাধিক হয়রানিমূলক মামলাসহ এলাকা থেকে পালিয়ে থাকতে হয়েছিল । বিভিন্ন দূর্যোগে, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ খাবার বিতরণ করেছেন।

বর্তমানে নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছি। পাশাপাশি এ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হিসাবে সর্বস্তরের মানুষের সাথে সুখে-দুঃখে আপদে বিপদে মতবিনিময়, কুশল বিনিময় সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক জন সম্পৃক্তা গড়ে ওঠে। এ কারণে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূখী সকল কর্মকান্ডের সুফল জনসাধারণের মাঝে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “ভিশন ২০৪১” অর্জনের লক্ষে স্থানীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার মহদোয়ের দিক নির্দেশনা মেনে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন বাসীর সহযাত্রী হিসাবে মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ ব্যবস্থা গঠন এবং দিন বদলের অভিযাত্রায় একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে আসন্ন নজিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক প্রত্যাশী বলে জানান নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

নজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দি ল্যাব এইড হাসপাতাল এর প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ ক্লিনিক ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশন নওগাঁ এর অন্যতম মেম্বার, পত্নীতলা ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান আরও বলেন ইউনিয়নের সকল পর্যায়ের মানুষের সাথে আমার মেলামেশা ও ভাল সম্পর্ক আছে তাই দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে জনগনের ভোটে এ ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করবেন।

ইউনিয়নের প্রবীন রাজনৈতিক ব্যাক্তিসহ একাধিক ভোটাররা বলেন, মিজান সুখে দুখে মানুষের পাশে দাঁড়ায় এমন ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে পেলে সাধারণরা খুশি হবে সহজে সেবা পাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31