ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ৩০ শে নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মুখলেসুর রহমানকে বিজয়ী করার লক্ষ্যে জেলা নির্বাচন সমন্বয় কমিটি ও পৌর নির্বাচন সমন্বয় কমিটির সাথে এক মতবিনিময় সভা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌস ইসলাম জেসি।
এসময় উপস্থিত ছিলেন, নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ্ব মোখলেসুর রহমান ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ।


