IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> চরতারাপুরে নৌকার বিজয়ের লক্ষে আ.লীগের সভা

চরতারাপুরে নৌকার বিজয়ের লক্ষে আ.লীগের সভা

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : আসন্ন চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রবিউল হক টুটুলকে বিজয়ী করতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫ টায় তারাবাড়িয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিউল আযম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন।

চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভায় বক্তব্য দেন, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, চরতারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রবিউল হক টুটুল, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক টিপু, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, পাবনা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বকুল খান, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বন্দের, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, নাছির উদ্দিন, রইজ উদ্দিন, সন্তেশ প্রাং, নতুন বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, আওয়ামী স্বেচ্ছোসেবকলীগ চরতারাপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক শাহজাহান আলী তুফাই, বাংলাদেশ ছাত্রলীগ চরতারাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নিরব প্রাং সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তরা আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী রবিউল হক টুটুলকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সাথে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই চরতারাপুর ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে ইনশআল্লাহ বলেও জানান বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31