IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> পোরশায় আ.লীগের পাঁচ নেতা বহিস্কার

পোরশায় আ.লীগের পাঁচ নেতা বহিস্কার

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ৫ জন স্থানীয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে তেঁতুলিয়া ইউনিয়নের একজন, ছাওড় ইউনিয়নের একজন, ঘাটনগর ইউনিয়নের একজন এবং মশিদপুর ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম, ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন সরকার, মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহাজান আলী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান।

এছাড়াও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি মাহাবুবুর রহমান শাহ্ চৌধুরীকেও বহি¯কার করা হয়েছে।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, বহিষ্কৃতরা আগামী ৫ জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২২ ডিসেম্বর দলের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান ও গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক সংগঠন পরিপন্থী কার্যক্রম ও শৃঙ্খলা ভঙ্গের কারনে বর্ণিত নেতৃবৃন্দকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়েছে বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31