IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে দুই রঙের অটোরিক্সা চলাচল শুরু

রাজশাহীতে দুই রঙের অটোরিক্সা চলাচল শুরু

ধূমকেতু প্রতিবেদক : মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিক্সা/চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত নীতিমালা অনুযায়ী দুই শিফটে রঙের অটোরিক্সা চলাচল কার্যক্রম শুরু হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রোববার থেকে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিক্সা/চার্জার রিক্সাসমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন একটি নীতিমালা প্রনয়ণ করেছে। এরই অংশ হিসেবে ২০১৯ সালের ১ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেম এবং অটোরিকশা ও চার্জার রিকশা মালিক ও চালকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সিটি কর্পোরেশন প্রণীত নীতিমালা অনুযায়ী প্রতি মাসের প্রথম পনের দিন সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত মেরুন রঙ এবং দুপুর ২.৩০ হতে রাত ১০.৩০ পর্যন্ত পিত্তি রঙের অটোরিক্সা চলাচল করবে। একইভাবে প্রতিমাসের ১৬ তারিখ হতে মাসের শেষ দিন পর্যন্ত সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রঙ এবং দুপুর ২.৩০ হতে রাত ১০.৩০ পর্যন্ত মেরুন রঙের অটো রিক্সা চলাচল করতে পারবে। প্রতিদিন রাত সাড়ে ১০টা পর হতে এবং সরকারী ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিনে উভয় রঙের ছয় আসন বিশিষ্ট অটোরিক্সা চলাচল করতে পারবে। এছাড়া নীতিমালা অনুযায়ী ১০ হাজার অটোরিক্সা ও ৫ হাজার চার্জার রিক্সা চলাচলের নিবন্ধন দিয়েছে সিটি কর্পোরেশন। এরফলে নগরীর যানজট সমস্যার যুগান্তকারী পরিবর্তন আসছে।

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ২০২০-২১ অর্থ বছরের সকল অটোরিক্সা ও চার্জার রিক্সা নিবন্ধন নবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে। পণ্যবাহী ব্যাটারী চালিত সকল ভ্যান মালিকদের ভ্যানের লাইসেন্স নবায়ন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে নবায়নবিহীন সকল অটোরিক্সা ও চার্জার রিক্সা, পণ্যবাহী ভ্যানের লাইসেন্স নবায়ন করতে অনুরোধ জানিয়েছেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ। মহানগরীতে চলাচলকারী নিবন্ধনবিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31