IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে মাঘের শেষে বৃষ্টি, ভোগান্তীতে মানুষ

রাজশাহীতে মাঘের শেষে বৃষ্টি, ভোগান্তীতে মানুষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার ছিল মাঘ মাসের ২১ তারিখ। আর এই মাঘ মাসের শেষে রাজশাহীতে শুক্রবার হয়েছে বৃষ্টি। মাঘের এই বৃষ্টি ফসলের জন্য খুবই উপকারী। কিন্তু মাঘের শেষের বৃষ্টিতে ভোগান্তীতে পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ভোগান্তীতে পড়ে বেশি।

কৃষি অধিদপ্তরের মতে, দীর্ঘ খরা ও বৃষ্টিহীন শীতে প্রকৃতি যখন রুক্ষ হয়ে ওঠে, তখন হালকা বর্ষণ ফসলের জন্য উপকার বয়ে নিয়ে আসে। তাই আজকের বৃষ্টিতে হাসি ফুটেছে কৃষকের মুখে।

মূলত বৃষ্টি শুরু হয় গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার পর। কিন্তু বৃষ্টির পরিমাণ এতটাই কম ছিল যে, তা নিরূপণ করতে পারেনি আবহাওয়া অফিস। এরপর সকালে বৃষ্টি শুরু হয়।

এরপর দুপুর পর্যন্ত প্রায় থেমে থেমে চলে বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মাঝারি বর্ষণ হয় মহানগরীসহ রাজশাহী অঞ্চলে। সঙ্গে বয়ে যায় দমকা হাওয়া। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় নগরীতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। পরে দুপুরের দিকে একটু রোদ দেখো গেলেও তা ছিলো কিছুক্ষণ স্থায়ী। এরপর আবারো কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। ভোরে সূর্যোদয়ের পর প্রথমে কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। এরপরে আকাশ ঢেকে যায় কালো মেঘে। থেমে থেমে বৃষ্টি চলছে আষাঢ় মাসের মতোই। আর সকাল থেকে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন শহরের সাধারণ মানুষ। রাস্তায় বের হলেও যানবাহন কম থাকায় গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করছে হচ্ছে অনেকে।

বৃষ্টির কারণে এরই মধ্যে মহানগরীর অনেক নিচু রাস্তা জলমগ্ন হয়ে গেছে। এতে পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বৃষ্টি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দুপুরের পর মহানগরীর প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচলও কমেছে।

নিউমার্কেট এলাকার রিকশাচালক হযরত আলী জানান, সকাল থেকে বৃষ্টির কারণে মানুষজন ঘর থেকে বের হয়নি। মালিককে দৈনিক ভাড়া ৫০০ টাকা দেওয়া কঠিন হবে আজ।

সাহেব বাজার এলাকার অটোচালক, শাহিন জানান, বৃষ্টির কারণে রাস্তাঘাটে একদম ফাঁকা। মানুষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। আজ বাড়িতে বাজারের টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছি।

রেলগেট এলাকার ভ্রাম্যমাণ চা বিক্রেতা সুশীল বলেন, প্রতিদিনি ফেরি করে সকালে অন্তত দুই’শ টাকা চা বিক্রি হয়েছে। কিন্তু আজ সকাল থেকে ৫০ টাকারও চা বিক্রি হয়নি।

এদিকে, মনোয়ারা বেগম থাকেন রেলগেট এলাকার একটি ফুটপাতে তিনি জানান, বৃষ্টির দিনে বেশি অসুবিধায় পড়তে হয় বেশি। কারণ ঘুমানোর জায়গা ভিজে থাকে। এছাড়াও শরীরে বৃষ্টির পানি পড়লে আর ঘুমানোই যায় না।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতাও। শুক্রবার তাপমাত্রা বাড়ায় শীত কম অনুভূত হয়। কিন্তু আজ শীতের তীব্রতা বেড়েছে। আজ রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, আগামী দু একদিন এর মধ্যে মেঘবৃষ্টি কেটে যাওয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে বিদায় নেবে শীত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31