ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দপ্তর/বিভাগ/শাখায় কর্মরত ৪২ জন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে ১৬-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দিনব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে রুয়েটের আইকিউএসি কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন, রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবদুল গোফফার খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রুয়েটের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ট্রেজারার হারুনুর রশীদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা।
অংশগ্রহণকারী কর্মকর্তাদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সার্টিফিকেট প্রদান করা হবে।


