IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
Home >> রাজশাহী >> জেল হত্যা দিবসে নগর আ.লীগের স্মরণ সভা

জেল হত্যা দিবসে নগর আ.লীগের স্মরণ সভা

ধূমকেতু প্রতিবেদক : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাহেব বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পুত্র রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের এবং ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে স্বাধীনতাবিরোধী চক্র। বঙ্গবন্ধু পরিবারের কেউ যাতে আগামীতে বাংলাদেশে নেতৃত্বে আসতে না পারে সেজন্য, শিশুপুত্র শেখ রাসেলকেও বাঁচতে দেয়নি। যেই চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, সেই চক্রই জাতীয় চার নেতাকে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেই মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকদের হত্যা করে।

এসএম কামাল হোসেন আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। কিন্তু আজও ষড়যন্ত্র-চক্রান্ত থেমে নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর সুযোগ্যকন্যা শেখ হাসিনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চান, যদি শহীদ কামারুজ্জামানের স্বপ্ন বাস্তবায়ন করতে চান, আমি রাজশাহীর আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের রাস্তায় আনতে দিবেন না।

স্মরণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আজকের এই দিবসটি আমার ও আমার পরিবারের কাছে ভিন্নমাত্রার। কারণ জাতীয় চার নেতার মধ্যে একজন আমার জন্মদাতা পিতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান। যে বয়সে সন্তানেরা পিতা-মাতার আশ্রয়ে থাকে, সেই বয়সে আমি আমার পিতাকে হারিয়েছি। সেই কারণে দিনটি আমাদের কাছে বেদনাবিধুর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের অনেকের বিচার কার্যকর করা হয়েছে। জাতীয় চার নেতার খুনিদের অনেকে পলাতক আছে। তারা বিশে^র যেখানে থাকুক না কেন, তাদের বাংলার মাঠিতে এনে বিচার কার্যকর করা হবে, এটি শুধুমাত্র সময়ের ব্যাপার, আমরা সেটা দেখে যেতে চাই।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতার জাহান, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।

সভায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পরিবারের সদস্য মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনী, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহাদত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহম্মেদ লিমনসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31