ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ১৭ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ৪ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৫ জন ও চারঘাট মডেল থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ১৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মোহনপুর থানা পুলিশ নাসির উদ্দিন মৃধা (৫৫) কে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


