ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে রোকন উদ্দিন (২৩) নামের এক যুবককে মারপিটে গুরুতর ভাবে আহত করে ২৫৫০০ টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে।
গত ১৮ এপ্রিল (সোমবার) রাত্রি সাড়ে দশটায় মীরগঞ্জের আতারপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে রোকন উদ্দিন (২৩) বিনোদপুর বাজার জামে মসজিদে তারাবীর নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে মীরগঞ্জ মাড়ে সংলগ্ন রুহুল আমিন এর আমের আড়ৎ এর সামনে ছিনতায় ও মারপিটের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পেক্ষিতে আহত রোকন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও ১০/১৫ জনের নাম- ঠিকানা অজ্ঞতনাম দিয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ সূত্রে, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মীরগঞ্জ ভানুকর গ্রামের আব্দুল রউফের ছেলে সোহেল রানা(৩৫), ইন্দাদুল হকের ছেলে মিন্টু আলী(২৮), শহিদুল ইসলামের ছেলে সিমুল (২৫), হামুর ছেলে লালন (৪০) , মৃত এছেরের ছেলে সগর (৪৫), হেনার ছেলে সবুজ (৩৫) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন একত্রিত হয়ে সোহেলের হাতে থাকা লোহার পাইপ দিয়ে রোকনের মাথায় সজোরে আঘাত করে উক্ত আঘাতে মাথা ফেটে গুরুতর জখম হয় রোকন। সে আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে সোহেলের হুকুমে মিন্টুর হাতে থাকা হাতুড়ি ও সিমুলের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে রোকনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে থাকে এবং রোকনের কাছে থাকা ২৫,৫০০/= টাকা ছিনতাই করে নেয়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তাৎখনিক তাদের মােটরসাইকেল ফেলে রেখে ঘটনার স্থান থেকে চলে যাওয়ার সময় প্রাণনাশকের হুমকি দিয়ে যায়। এলাকার লোকজন ঘটনাস্থল থেকে আহত রোকন কে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স বাঘাতে আনে। গুরুতর আহত রোকনের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে বাঘা হাসপাতালের চিকিৎসক। ঘটনার স্থল হতে রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল বাঘা থানা পুলিশ জ্বব্দ করেছে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হবে। অভিযোগটি আমার একজন সাব-ইনেসপেক্টোর কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।


