ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ১৮ রোজায় বুধবার (২০ এপ্রিল) বিকাল ৬ টার দিকে পুলিশ লাইন গেট ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় ৪ শতাধিক পথচারী রোজাদারদের মাঝে ইফতারি প্যাকেট বিতরণ করা হয়।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলাউদ্দিন শেখ ভুলু, নগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মাসুদ আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায়।
আরও উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সম্পাদক জেডু সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলম, মুরসালিন হক রাবু, নগর ছাত্রলীগের সহ সভাপতি মেহেদি হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদি হাসান ইমন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেল, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সদস্য নূর আলম রিমন, ২৩ নং ওয়ার্ড লীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল প্রমুখ উপস্থিত ছিলেন।


