ধূমকেতু প্রতিবেদক, বাঘা : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ না করাসহ সতর্কতার জন্য বিশেষ অভিযান চালিয়ে বাঘা পৌরসভার সদর বাজারের দুই মিষ্টি ব্যবসায়ীর ২৩ (তেইশ) হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা ওই অর্থদন্ডের রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ীরা হলেন, আনন্দ মিষ্টান্ন ভান্ডারের ব্যবসায়ী মুকুল হোসেন ও গৌরপাল মিষ্টান্ন ভান্ডারের ব্যবসায়ী সঞ্জয় কুমার।
এর মধ্যে মুকুল হোসেনের অর্থদন্ড করা হয়েছে বিশ (২০) হাজার টাকা ও সঞ্জয় কুমার পালের ৩ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ না করেন এবং সতর্কতার জন্য বিশেষ অভিযানের মাধমে দুই ব্যবসায়ীর অর্থদন্ড করা হয়েছে।


