IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধন
Home >> রাজশাহী >> বাঘায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৪০ ভূমিহীন পরিবার

বাঘায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৪০ ভূমিহীন পরিবার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের সেমি. পাঁকাঘর ও খাবার পেলেন ৪০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপহারের ঘরগুলোর দলিল হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারের দেওয়া ঘরের উদ্বোধনের পর বাঘা উপজেলায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট ঘরের দলিল হস্তান্তর করা হয়। একই সাথে প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এককেজি লবণ, চিনি এক কেজি, দুই কেজি চিড়া দুই কেজি, ভোজ্যতেল এক লিটার, নুডনস্ ৫০০ গ্রাম দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সাংবাদিক ও উপকারভোগীরা।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, প্রতিটি ঘরের জন্যব্যয় হয়েছে দুই লক্ষ ৪০ হাজার টাকা। দুই শতাংশ জমির উপর দুই কক্ষ বিশিষ্ট নির্মিত ঘরে রয়েছে, বারান্দা, টয়লেট, রান্না ঘর। ঘরগুলো নির্মাণ করা হয়েছে গড়গড়ি ইউনিয়নের খানপুর নিচপলাশী, হাবাসপুর ও হেলালপুর এলাকায়। উপজেলায় প্রথম পর্যায়ে ১৬টি ও দ্বিতীয় পর্যায়ে ৩৫টি এবং তৃতীয় পর্যায়ে ৭৫টি ঘরের মধ্যে সম্পন করা ৪০টি ঘর হস্তান্তর করা হয়।

খানপুর গ্রামের আওয়ারী বেওয়া বলেন, আমার স্বামী ২০ বছর আগে মারা গেছে। এক সন্তান নিয়ে ভাই এর বাড়িয়ে আশ্রয় নিয়েছিলাম। ভাইয়ের সাংসারিক অবস্থাও ভাল না। ছেলেও অন্যত্রে বিয়ে করে চলে গেছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঘর দেওয়র বিষয়ে জানার পর স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ঘরে পেয়েছি। তাঁর সাথে কিছু খাদ্য সামগ্রী পেয়েছি।

উপজেলার আশরাফপুর গ্রামের খাজের মন্ডল বলেন, আমার যে জমি ছিল কয়েক বছর আগে পদ্মা নদীতে ভেঙে গেছে। তারপর থেকে ছন্নছাড়া হয়ে এখানে সেখানে বসবাস করছিলাম। খানপুর নিচপলাশী গ্রামে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেয়েছি। সেই ঘওে এবার ঈদ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, তৃতীয় ধাপে ৭৫টি ঘরের মধ্যে ৬৫ টি ঘরের কাগজপত্র-দলিলাদি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে সম্পন্ন করা হয়েছে ৪০টি ঘর। ভার্চ্যুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্বোধনী অনুষ্ঠানের পর ৪০ টি পরিবারকে দলিল ও চাবি হস্তান্তর করে প্রত্যেককে ঘর বুঝে দেওয়া হয়েছে। অবশিষ্ট ঘরগুলো বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আগেই হন্তান্তর করা হবে। এর সাথে বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31