IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল
Home >> রাজশাহী >> বাঘায় ‘স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’র ঈদের প্যাকেজ উপহার

বাঘায় ‘স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’র ঈদের প্যাকেজ উপহার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সমাজের দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত মানুষসহ শ্রেনী পেশার মানুষের বাড়িতে ‘ঈদ ইভেন্ট’ ২০২২ইং এর ঈদ প্যাকেজ (চাল, ডাল, আটা, চিনি, গুড়ো দুধ, সাবান, সেমাই, আলু, পেঁয়াজ) পৌঁছে দিয়েছে ‘স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’ (সরেরহাট, বাঘা, রাজশাহী)।

শনিবার (৩০ এপ্রিল) বাঘা ও লালপুর উপজেলার সীমান্তবর্তী ১৫ টি গ্রামের প্রায় তিন শতাধিক পরিবারের বাড়িতে ‘ঈদ ইভেন্ট’ ২০২২ইং এর ঈদ প্যাকেজ পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনের পরিশ্রমী তরুণরা।

ফাউন্ডেশনের সভাপতি রেজুয়ান মাহমুদ পলাশ জানান, দ্রব্য মূল্যের লাগামহীন পরিস্থিতিতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান সরকার মুকুল ও ফয়সাল আহমেদ অন্তর (সিনিয়র সহকারি জজ) এর সার্বিক সহযোগিতায় ও তাদের দিক নির্দেশনায় ঈদুল ফিতরের অনাবিল আনন্দকে ভাগাভাগি করতে ভুক্তভূগি পরিবারের বাড়িতে ঈদ উপহারের প্যাকেজ পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফটোসেশান নয়, আমরা বাস্তবে বিশ্বাসী। বিগত দুই ঈদ (২০২০-২০২১) এর মতো এবারেও ঈদ প্যাকেজ পৌঁছে দেওয়া হয়েছে।

পলাশ জানান, সমাজের অবহেলিত জনগোষ্টিকে নানাবিধ সেবা দিতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন। প্যাকেজ পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে দোয়া করেছেন রমজান আলী, কমেলা ও সুফিয়াসহ অন্যরাও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31