IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত সম্পন্ন

রাজশাহীর মসজিদগুলোতে ঈদের জামাত সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক : ভোর ছয়টার দিকে রাজশাহীতে শুরু হয় ঝড়ো বাতাস ও বৃষ্টি। যার কারণে বিভিন্ন ঈদগাহের প্যান্ডেল মাটিতে পড়ে যায় ও বৃষ্টিতে কার্দাক্ত হয়ে যায় মাঠ। ফলে ঈদগাহে নামাজ আদায় করা সম্ভব হয়নি মুসলমানদের পক্ষে। নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে।

রাজশাহীতে সকাল আটটায় রাজশাহী হযরত শাহ মখদুম ঈদগাহতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদের জামাতে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ঈদ জামাত ভেস্তে যায়। এখানে জমে হাটঁপানি। বাধ্য হয়ে মেয়র রাজশাহী নগরীর কাদিরগঞ্জ মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাতে অংশ নেন।

নামাজ শেষে তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এখানে ঈদের নামাজে ইমামতি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহা. বারকুল্লাহ বিন দুরুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা মুস্তাফিজ মিশু। এর পর সকাল আটটায় শাহ মখদুম দরবার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এভাবে বৃষ্টির কারণে রাজশাহী নগরীর প্রত্যেকটি ঈদগাহতেই জামাত অনুষ্ঠিত হতে পারেনি। তবে নগরীর মসজিদগুলোতে দুই থেকে তিনবার করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মসজিদে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ভিড় লক্ষ করা যায়।

জেলার বিভিন্ন উপজেলাতেও একই অবস্থা লক্ষ্য করা যায়। সকাল ছয়টা থেকে শুরু হয় বৃষ্টি থামে সকাল ৯ টার দিকে। কিছুক্ষণ পর আবার শুরু হয় । এ কারণে কোথাও ঈদগাতে জামাত আদায় করা যায়নি। তবে গত কয়কেকদিনে টানা গরম কেটে গেছে মশুলধারে বৃষ্টির কারণে। প্রকৃতিতে নেমেছে স্বস্তি।

জানা গেছে, রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেও দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ঈদগাহে কোন নামাজ অনুষ্ঠিত হয়নি এবার। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সহ কোন ঈদগাহে বৃষ্টির কারনে নামাজ পড়তে পারেননি মুসল্লীরা। ভোর ৬টা থেকে পশ্চিম দিক থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও সাথে ভারি বৃষ্টি এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় প্রায় ঘন্টাখানেক ধরে। এর পরও বেলা সাড়ে ৮টা পর্যন্ত চলে ঝিরিঝিরি বৃষ্টি। ফলে ঈদগাহগুলো নামাজ আদায়ের অনুপোযোগী হয়ে পড়ে। পাড়া মহল্লায় সবখানে স্থানীয় মসজিদে দফায় দফায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজ।

নগরীতে শাহ মখদুম ঈদগাহের পরীবর্তে নামাজ অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম দরগা মসজিদে। সকাল ৮টা ও সকাল ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এখানে। এতে ইমামতি করেন রাজশাহীর জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহঃ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। তাকে সহযোগিতা করেন রাজশাহীর শাহ মখুদম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ। প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, জেলা প্রশাসক মো. আবদুল জলিল।

এছাড়া রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরীফুল হকসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতা সেখানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া সাহেব বাজার বড় মসজিদ, বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, রুয়েট জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বে চলমান করোনা মহামারি থেকে সবাইকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে। পাশাপাশি জীবনের সব পাপ মোচন, এক মাসের সিয়াম সাধনা কবুল ও নাজাতের জন্য প্রার্থনা করা হয়েছে। এছাড়া হিংসা-বিদ্বেষ, হানাহানি আর কূপমন্ডুকতার বিপরীতে মানবিক মূল্যবোধ আর পরমতসহিষ্ণুতার বারতা ছড়িয়ে দিয়ে এক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান এসেছে বিভাগীয় শহর রাজশাহীর প্রধান ঈদ জামাত থেকে।

এদিকে করোনার ধকল কাটিয়ে ২ বছর পর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বৃষ্টির কারনে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেছে।

তারা বলছে বিপুল অর্থ ব্যয় করে নগরীতে বহু ঈদগাহ সাজানো হয়েছিলো ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু ঝড়ে সব ভেঙে গেছে। এদিকে ২ বছর পরও ঈদগাহে নামাজ আদায় না করতে পেরে আক্ষেপ করেছেন মুসল্লীরা।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, এবার সব ঈদ জামাত ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যারা ঈদ জামাতে অংশ নিতে গিয়েছিলেন জায়নামাজ ছাড়া আর কিছু যাতে কেউ সঙ্গে না আনেন, সে বিষয়ে আগেই সবাইকে সতর্ক করেছিল মহানগর পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31