IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে গাছ থেকে আম পাড়ায় শিক্ষার্থীকে জুতা পেটা

গোদাগাড়ীতে গাছ থেকে আম পাড়ায় শিক্ষার্থীকে জুতা পেটা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহী গোদাগাড়ী উপজেলার পালপুড় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমন আলী।

রোববার (২৫ মে) সকালে বিদ্যালয়ের একটি আম গাছ থেকে আম খাওয়ার জন্য সুমন তিনটি আম পাড়লে কথা-কাটাকাটি হয় লাইব্রেরিয়ান কামারুজ্জামান টিপু ও পিয়ন খালেদ হোসেনের সাথে।

এসময় প্রধান শিক্ষক উভয়কে শান্ত করতে এগিয়ে আসলে পা পিছলে মাটিতে পড়ে যান প্রধান শিক্ষক আসাদুল আলম। এতে ক্ষিপ্ত হয়ে লাইবেরিয়ান টিপু নিজের পায়ের জুতা খুলে এলোপাতাড়ি জুতা দিয়ে মারধর করতে থাকেন শিক্ষার্থী সুমনকে। এক পর্যায়ে প্রধান শিক্ষককের উপস্থিতে লাইব্রেরিয়ান টিপুর সাথে মারধরে যোগ দেন পিয়ন খালেদ হোসেন। এসময় শিক্ষার্থী সুমনের মা সুমনকে বাঁচাতে এগিয়ে আসলে তিনিও মারধরের শিকার হোন।

এদিকে, এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এসময় এলাকাবাসী দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।

অন্যদিকে, ওই শিক্ষার্থীকে জুতা দিয়ে মারধরে কথা স্বীকার করে কামারুজ্জামান টিপু বলেন, তিনি ভেবেছিলেন ওই শিক্ষার্থী প্রধান শিক্ষককে ধাক্কা মেরেছে। ক্ষোভের জায়গা থেকে তিনি জুতা দিয়ে তখন ওই শিক্ষার্থীকে মারধর করেন। তবে ঘটনার সময় প্রধান শিক্ষক আসাদুল আলম উপস্থিত থাকলেও তিনি লাইব্রেরিয়ান টিপুকে জুতা দিয়ে মারধর করতে দেখেননি এমনটি জানালেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম বলেন, ঘটনাটি এই মাত্র শুনলাম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বলেন, ঘটনটি সর্ম্পকে তিনি অবগত নন। সত্যতা যাচাই করে জড়িতের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31