ধূমকেতু প্রতিবেদক, পুটিয়া : রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার জেরে রাতের আধাঁরে আম বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগান মালিক আব্দুর রশিদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২৮ মে) ভোররাতে উপজেলার রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাগান মালিক আব্দুর রশিদ ওই গ্রামের মৃত মোহাস্মদ মন্ডলের ছেলে।
বাগান মালিক আব্দুর রশিদ বলেন, গত দুই বছর আগে ওই জমিতে বারি-৪ ও আম্রপালি জাতের চারা রোপন করা হয়। রোপনের পর থেকে সকল চারা গাছে আম ধরছে। এবারও আম এসেছে। তবে গত ভোররাতে বাগানের ১৯টি গাছ কেটে ফেলেছে।
তিনি বলেন, প্রতিবেশী এক জমির মালিকের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে। এখন কেবা কাহারা গাছ গুলো কেটেছে তা এখন নিশ্চিত নয়। তবে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
পৌরসভার ওয়ার্ড কাউন্সলর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাতে কেবা কাহারা আম বাগানের অনেক গুলো চারা গাছ কেটে ফেলেছে। বিষয়টি থানা পুলিশের মাধ্যমে আইনগত ভাবে ব্যবস্থা নেয়ার জন্য বাগান মালিককে বলা হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, থানায় একটি অভিযোগ এসেছে । আমরা তদন্ত শেষে ব্যবস্থা নেব।


