ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (২৯ মে) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ৭ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ২৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২০ গ্রাম হেরোইন ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।


