ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে বুধবার ২৪ ঘন্টায় ১০ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৯ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, মোহনপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ মমিন (২৫) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ মামুন আলী (২৫), কাজল ইসলাম ওরফে পটল (২৭) ও সুমন ইসলাম (২৬) কে ৬০০ গ্রাম গাঁজা, লালন শাহ (৩৯) কে ২৮ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল এবং ১০৫ পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, ডিবি পুলিশ রাজশাহী মোহনপুর এলাকা হতে পারুল বেগম (৪৫) কে ৩০ গ্রাম হেরোইন এবং ২০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


