ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, মোহনপুর থানা ১ জন, পুঠিয়া থানা ১ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ সাদ্দাম হোসেন (৩২) কে ৩০ গ্রাম হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, মোহনপুর থানা পুলিশ ইব্রাহিম হোসেন ওরফে হৃদয় (২৩) কে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


