IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে মালামালসহ তিন চোর গ্রেপ্তার

রাজশাহীতে মালামালসহ তিন চোর গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সাগরপাড়ায় সুবহানাল্লাহ ট্রেড হাউস নামক শো-রুমে ব্যাটারি চুরির অভিযোগে সক্রিয় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

এসময় আসামিদের কাছ থেকে চোরাই ১৭ টি ১২ ভোল্টের চোরাই ব্যাটারি উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া পশ্চিমপাড়ার (অচিনতলা) শরিফুল ইসলাম মির্জার ছেলে সেলিম মির্জা (২২), আলীগঞ্জ আকসা নগরের মৃত আক্তা হোসেনের ছেলে জিয়ারুল ইসলাম (৪২) এবং বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার আজিম শেখের ছেলে ইমন (২৪)।

রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ১ মে হতে ৬ মে ২০২২ পর্যন্ত পবিত্র ঈদু-উল-ফিতরে ছুটিতে বন্ধ থাকা সাগরপাড়ার সুবহানাল্লাহ ট্রেড হাউস নামক শো-রুম হতে প্রায় পৌনে ৬ লক্ষ টাকা মূল্যের ইজিবাইকের নতুন ৪৫টি ১২ ভোল্ট ব্যাটারী এবং অটোভ্যান গাড়ীর পুরাতন ৫৭টি ১২ ভোল্ট ব্যাটারী চুরি হয়। নগরীর সাগরপাড়ার এসএম মনিরুজ্জামান আসামি সেলিম মির্জার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করলে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনের নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম আসামির অবস্থান শনাক্তপূর্বক গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারে অভিযান শুরু করেন।

এদিকে ২৯ মে সকাল সাড়ে ১০ টায় এই মামলার এজাহার নামীয় মূল আসামি সেলিম মির্জা নিজেকে ডিবি পুলিশ পরিচয়দানের অপরাধে বোয়ালিয়া মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়। এসআই আবু হায়দার গ্রেপ্তারকৃত আসামি সেলিমকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে সেলিম অপর আসামি ইমনের কথা প্রকাশ করে। সেলিমের দেওয়া তথ্যমতে সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া) এর নেতৃত্বে এসআই আবু হায়দার ও তার টিম আজ ৩০ মে (২৯ মে দিনগত) রাত ১ টায় অপর আসামি ইমনকে গ্রেপ্তার করে। এসময় তেরখাদিয়া কলেজ পাড়ায় অবস্থিত তার দোকান হতে নতুন ৪ টি ও পুরতান ৫ টি মোট ৯ টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ইমনের দেওয়া তথ্যমতে অপর আসামি জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় বহরমপুর বাইপাস রেলক্রসিং-এ অবস্থিত তার দোকান হতে ৮ টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার হয়।

অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31