ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ২ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ জহুরুল ইসলাম ওরফে জহির ওরফে মিলন (৩৫) কে ৫ লিটার চোলাইমদসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ বাকিউল (২৬) কে ১৬ পিচ ইয়াবাসহ আটক করে।
অপরদিকে, বাঘা থানা পুলিশ শাহরিয়ার আলম ওরফে শাফি (২১) কে ২০ পিচ ইয়াবা, মুনছুর রহমান ওরফে ধুনা (৪২) কে ১১ গ্রাম হেরোইন এবং ১০৬ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


