ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১ জুন) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ৮ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ রব্বানী ইসরাইল (৫০) কে ৪ গ্রাম হেরোইনসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ শফিকুল ইসলাম ও এমাজ (৬০) কে ৪ গ্রাম হেরোইনসহ আটক করে।
অপরদিকে, পুঠিয়া থানা পুলিশ মাসুদুর রহমান মাসুদ (৪৮) ও আরিফ হোসেন (৩৫) কে ৩.৫ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


