IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> লিড নিউজ >> জেল হত্যা দিবস-২১ উপলক্ষে ‘ধূমকেতু নিউজ’র চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

জেল হত্যা দিবস-২১ উপলক্ষে ‘ধূমকেতু নিউজ’র চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : উত্তরাঞ্চলের স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ এর আয়োজনে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস-২০২১ উপলক্ষে মাসব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

শুক্রবার (৩ জুন) বিকাল ৫ টার দিকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটে অবস্থিত ‘ধূমকেতু নিউজ’ এর নিজস্ব কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন, রাজশাহী রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার।

এসময় উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।

উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের সিনিয়র রিপোর্টার জান্নাতুল মাওয়া সিফা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির।

এই প্রতিযোগীতায় চারটি বিভাগে মোট ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে, ক-বিভাগ এ নার্সারী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ১০ জন, খ-বিভাগ এ চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ১০ জন, গ-বিভাগ এ অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত ৭ জন ও ঘ-বিভাগ এ একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১ জন অংশগ্রহণ করে।

মাসব্যাপী এই চিত্রাংকন প্রতিযোগীতায় ক-বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে শামস আল দ্বীন রঈদ (শ্রেণী- ৩য়), দ্বিতীয় স্থান অধিকার করে মেহরিন জামান রিদা (শ্রেণী- ২য়) ও তৃতীয় স্থান অধিকার করে জান্নাতুল ফেরদৌস শ্রেয়া (শ্রেণী- ১ম)।

খ-বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে নূজহাত জাহান আলিফ (শ্রেণী- ৭ম), দ্বিতীয় স্থান অধিকার করে নাফিউ আল জাহিদ (শ্রেণী- ৪র্থ) ও তৃতীয় স্থান অধিকার করে নিশাত তাসনীম (শ্রেণী- ৫ম)।

গ-বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে রয়ীসা হাবিব মৃদুলা (শ্রেণী- ১০ম), দ্বিতীয় স্থান অধিকার করে অংকিতা মজুমদার (শ্রেণী- ৮ম) ও তৃতীয় স্থান অধিকার করে আতিয়া আখতার আনিকা (শ্রেণী- ১০ম)।

ঘ-বিভাগে শুধুমাত্র একজন অংশগ্রহণ করায় সাবরিনা আফরিন আরজু (শ্রেণী- দ্বাদশ) কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

‘ক-গ’ বিভাগ পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীরাসহ ‘ঘ’ বিভাগের একজনকে ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩রা নভেম্বর ২০২১, রোজ- বুধবার জেল হত্যা দিবস উপলক্ষে মাসব্যাপী ‘ধূমকেতু নিউজ’ এর অনলাইন পোর্টালে এই চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

পরবর্তীতে গত ১লা ডিসেম্বর ২০২১, রোজ- বুধবার এই চিত্রাংকন প্রতিযোগীতার সমাপ্তি ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31