IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে সেমিনার

রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে সেমিনার

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে ‘বাণিজ্যের প্রসার ও উন্নয়নশীল দেশে উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় মেধাসম্পদের প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি সেমিনার শনিবার (৪ জুন) অনুষ্ঠিত হয়েছে। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এর আয়োজন করে।

সেমিনারে উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করার আহŸান জানানো হয়। সেমিনারে নিজস্ব পণ্যের পেটেন্ট ও ট্রেডমার্ক করার বিভিন্ন উপকারিতা তুলে ধরে নিজের উদ্ভাবিত পণ্যের স্বত্ব সংরক্ষণে উদ্যোক্তাদের পেটেন্ট ও ট্রেডমার্কস সনদ গ্রহণেরও আহ্বান জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার জনেন্দ্র নাথ সরকার।

তিনি উদ্যোক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন। রেজিষ্টার জনেন্দ্র নাথ সরকার বলেন, একটা পণ্য উদ্ভাবন করে বাজারে ছাড়ার আগেই পেটেন্ট ও ট্রেডমার্কসের জন্য আবেদন করা ভাল। তা না হলে বাজার থেকে নমুনা সংগ্রহ করে অন্য যে কেউ নকল পণ্য তৈরি করে তিনিই আবার পেটেন্টের জন্য আবেদন করতে পারেন। আর যিনি আগে আবেদন করেন তাকেই স্বত্ব দেওয়া হয়ে থাকে। এ বিষয়ে উদ্ভাবকদের সচেতন হতে হবে।

জনেন্দ্র নাথ সরকার বলেন, একটা পণ্যের সুনাম সৃষ্টি হলে তার ব্র্যান্ড ভ্যালুই হয়ে থাকে মোট সম্পদের চেয়ে বেশি। তাই সব উদ্ভাবকের উচিত নিজের পণ্যের পটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস সনদ গ্রহণ করা। এটি করলে ব্যবসার প্রসারে নানারকম সুবিধা পাওয়া যায়। তাই তিনি রাজশাহীর উদ্যোক্তাদের তিনি পেটেন্ট ও ট্রেডমার্কস স্বত্ত¡গ্রহণের আহŸান জানান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, অধিদপ্তরের সহকারী রেজিষ্টার (প্রশাসন ও অর্থ) কৌশিক উদ্দিন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি রেজিষ্টার (ট্রেডমার্কস) কংকন চাকমা। তিনি সেমিনারে সভাপতিত্বও করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী বিসিকের উপমহাব্যবস্থাপক জাফর বায়েজীদ।

আলোচনায় অংশ নেন, অধিদপ্তরের সহকারী রেজিস্ট্রার হাবিবুর রহমান, এক্সামিনার (ট্রেডমার্কস) বেলাল হোসেন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলীসহ অন্যান্য উদ্যোক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31