IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিমল কুরীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিমল কুরীর স্ত্রীর বিরুদ্ধে মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর স্ত্রী সোমা সাহার বিরুদ্ধে। এর আগে গত সোমবার পরিমল কুরীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বিবাদী সোমা সাহা একজন সাধারণ গৃহিণী। কিন্তু তার সম্পদের পরিমাণ কোটি টাকা। একজন গৃহিণী হয়ে তিনি এত টাকার সম্পত্তির মালিক কীভাবে, সেটি নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে সোমার বিরুদ্ধে এক কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করে দুদক।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইন বাদী হয়ে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন। কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট ঘটনায় আদালত থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে আমির হোসাইন বলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুরীর স্ত্রী সোমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে- সোমা সাহা একজন গৃহিণী। তার কোনো বৈধ আয়ের উৎস নাই। তিনি পুরোপুরিভাবে তার স্বামীর ওপর নির্ভরশীল। কিন্তু তিনি তার স্বামী পরিমল কুমার কুরীর অসাধু উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার অপচেষ্টা করেছেন। এর অংশ হিসেবে তিনি স্বামীর অবৈধ অর্থ দিয়ে স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন। আয়কর নথিতেও তা প্রদর্শন করা হয়েছে।

সোমা সাহা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১৯ লাখ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদের নিজ মালিকানা অর্জন করেছেন। কেবল তাই নয়, অবৈধ অর্থ-সম্পদ গোপন করতে স্থানান্তর, রূপান্তর বা হস্তান্তর করার অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। আবেদনের পর মহানগর দায়রা জজ আদালত কর্তৃক উক্ত মামলাটি বিশেষ মামলা (মামলা নং-০৫/২০২২) হিসেবে আমলে নেওয়া হয়েছে।

এর আগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এই দম্পতির সম্পদের অনুসন্ধান শেষ করে। দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৬ (১) ধারায় সোমা সাহার নামে থাকা সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়। দুদকের আদেশের পর সোমা সাহা তার সম্পদ বিবরণী দাখিল করেন। সেই সম্পদ বিবরণী যাচাই করেন দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইন। তদন্ত শেষের পরে তিনি সোমা সাহার বিরুদ্ধে মামলার সুপারিশ করে কমিশনে পাঠান। কমিশন থেকে অনুমোদন আসার পর এই মামলাটি দায়ের করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31