IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীর পাঁচ পুলিশের তদন্তে পিবিআই

গোদাগাড়ীর পাঁচ পুলিশের তদন্তে পিবিআই

পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : ৫শ’ গ্রাম হেরোইনের জন্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রফিকুল ইসলাম (৩২) হত্যাকাÐের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে পুলিশের পাঁচজন সদস্যের ব্যাপারে তদন্ত চলছে। মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে। রাজশাহী জেলা পুলিশও একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি আলাদা করে তদন্ত করে দেখছে।

খুনের অভিযোগ ওঠা পাঁচজন হলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, আবদুল মান্নান ও রেজাউল ইসলাম এবং কনস্টেবল শাহাদাত হোসেন ও শফিকুল ইসলাম। গত মার্চে নিহত রফিকুল খুনের সময় তারা প্রত্যেকে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় কর্মরত ছিলেন।

নিহত রফিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গা গাইনাপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি একজন মাদক বহনকারী ছিলেন। ২২ মার্চ সকালে গোদাগাড়ীর মাটিকাটা দেওয়ানপাড়া এলাকার পদ্মার চর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বজ্রপাতে মারা গেছেন বলে তখন প্রচার চালানো হয়। এ ঘটনায় সেদিনই থানায় অপমৃত্যুর মামলা করা হয়।

পরে ১৭ জুন নিহতের স্ত্রী রুমিসা খাতুন বাদী হয়ে শরিফুল ইসলাম (৩২) ও জামাল উদ্দিন (৩২) নামে দুইজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এদের মধ্যে শরিফুল নিহত রফিকুলের সঙ্গে সীমান্ত থেকে হেরোইন নিয়ে এসেছিলেন। যে রাতে রফিকুল খুন হন পুলিশ তাকে সে রাতেই হেরোইনসহ গ্রেপ্তার দেখায়। আর ওই মামলায় রফিকুলকে পলাতক আসামি দেখানো হয়েছিল। পরে রফিকুল হত্যা মামলাতেও শরিফুলকে গ্রেপ্তার দেখানো হয়।

হত্যা মামলা দায়েরের এক মাসের মধ্যেই পিবিআই স্বপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে। বর্তমানে রাজশাহী পিবিআইয়ের এসআই জামাল উদ্দিন মামলাটির তদন্ত করছেন। গত ২৯ অক্টোবর তিনি এ মামলায় ইসাহাক আলী ইসা (২৮), ফরিদুল ইসলাম (২৫) এবং মাহাবুর আলী (৩১) নামে গোদাগাড়ীর তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। পরদিন ইসা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

ইসা তার জবানবন্দীতে বলেছেন, তার ৫০০ গ্রামের একটি হেরোইনের চালান নিয়ে আসছিলেন রফিকুল ও শরিফুল। কিন্তু তিনিই দুই লাখ টাকার বিনিময়ে চালানটি ধরিয়ে দেয়ার জন্য পুলিশের সঙ্গে চুক্তি করেন। পরে রফিকুল ও জামাল যখন তার হেরোইন নিয়ে আসছিলেন তখন ইসা এসআই মিজানুর, আবদুল মান্নান, রেজাউল ইসলাম এবং কনস্টেবল শফিকুল ও শাহাদাতকে নিয়ে মাটিকাটা দেওয়ানপাড়া সিঁড়িঘাট এলাকায় যান। পুলিশ তাদের ধরে ফেলে। এ সময় পুলিশের সঙ্গে রফিকুলের ধস্তাধস্তি শুরু হয়। মারধরের একপর্যায়ে রফিকুল মারা যান। পরে পুলিশ চরে তার লাশ ফেলে আসে। আর রফিকুলের সঙ্গে থাকা জামালকে ধরে এনে ১০০ গ্রাম হেরোইনের মামলা দেয়া হয়। অবশিষ্ট ৪০০ গ্রাম হেরোইন পুলিশ আত্মসাত করে। তার এমন স্বীকারোক্তির বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করে দিয়েছেন।

তদন্ত কমিটির প্রধান মতিউর রহমান সিদ্দিকী বলেন, আদালতে কী জবানবন্দী হয়েছে তারা সেটি জানেন না। ওই বিষয়টি মামলার তদন্ত সংস্থা তদন্ত করে দেখবে। তবে গণমাধ্যমে যেহেতু পুলিশের বিষয়টা উঠে এসেছে তাই তারা তদন্ত করছেন। এটা পুলিশের অভ্যন্তরীণ ব্যাপার।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই জামাল উদ্দিন বলেন, আসামিদের আদালতে তোলার আগে যেসব তথ্য তাদের কাছ থেকে পাওয়া গিয়েছিল তিনি সেসব বিষয় যাচাই-বাছাই করে দেখছেন। আর জবানবন্দীর কাগজপত্র তোলার জন্য সোমবারই আদালতে লোক পাঠিয়েছেন। আসামির মৌখিক তথ্য এবং জবানবন্দীর বিষয়গুলো মিলিয়ে তিনি তদন্ত এগিয়ে নেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31