ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পধীন ২০২১-২০২২ অর্থ বছরে বিকল্প আয় বর্ধক কার্যক্রমের আওতায় ৩০ জন মৎস্যজীবীকে প্রণোদনা হিসেবে ৪টি করে ছাগল প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ জুন) দুপুরে তানোর উপজেলা পরিষদ চত্বরে মৎস্যজিবীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল তুলে দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
তানোর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী নুরুন্নবী ও আনসার আলী প্রমুখ।


