IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পাকিস্তান আমল থেকেই চলছে রাবির জিমনেসিয়াম, সংস্কার হয়নি আজও

পাকিস্তান আমল থেকেই চলছে রাবির জিমনেসিয়াম, সংস্কার হয়নি আজও

ধূমকেতু প্রতিবেদক, রাবি : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের যথাযথ বিকাশের জন্য পর্যাপ্ত খেলাধুলা ও ব্যায়ামের প্রয়োজন। এক্ষেত্রে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও জিমনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে প্রতিষ্ঠার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনেক অবকাঠামোগত উন্নয়ন হলেও ৫৭ বছর আগে পাকিস্তান আমলে নির্মিত জিমনেসিয়ামটিতে আধুনিকতার ছোঁয়া লাগেনি।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৫ সালে পাঁচ হাজার শিক্ষার্থীর শরীরচর্চা ও খেলাধুলার জন্য জিমনেসিয়ামটি নির্মিত হয়। কিন্তু এখন শিক্ষার্থী বেড়ে ৪০ হাজার হলেও এর অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ফলে জিমনেসিয়ামের ভেতরে শিক্ষার্থীদের গাদাগাদি করে শরীরচর্চা ও খেলাধুলা করতে হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুন) সরেজমিনে দেখা যায়, জিমনেসিয়ামের ভেতরের পশ্চিম-দক্ষিণ দিকে বাস্কেট বলের কোর্ট এবং উত্তর-পূর্ব দিকে তাইকোয়ান্দোর কোর্ট করা হয়েছে। এছাড়া ফ্লোরের মাঝখানে ব্যাডমিন্টন খেলা হয়। সবগুলো কোর্ট পাশাপাশি হওয়ায় শিক্ষার্থীরা খেলতে গিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে।

শরীরচর্চা বা ব্যায়ামের জন্য জিমনেসিয়ামটিতে রয়েছে একটি ব্যায়ামাগার। আয়তন ছোট হওয়ায় এবং সরঞ্জামাদি কম থাকায় সেখানে আসা সব শিক্ষার্থী একসঙ্গে ব্যায়াম করতে পারছেন না। সুযোগ না পেয়ে অনেক শিক্ষার্থীকে ব্যায়াম না করেই চলে যেতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, পাকিস্তান আমলে নির্মিত এ জিমনেসিয়ামের ভেতর একসঙ্গে তিনটি খেলা পরিচালনা করতে হিমশিম খেতে হয়। জিমনেসিয়ামের ভেতরে খেলোয়ারদের বিশ্রামাগার ও কোনো অতিথি কক্ষ নেই। ব্যায়ামাগারের অবস্থা আরও শোচনীয়। এসির কোনো ব্যবস্থা নেই, ফ্যান ছিল তাও নষ্ট হয়ে পড়ে আছে। ব্যায়াম শুরুর আগেই শিক্ষার্থীদের ঘাম ঝরতে শুরু করে। ব্যায়ামাগারে শরীরচর্চার পর্যাপ্ত সরঞ্জামাদিও নেই।

তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরঞ্জামাদি কেনার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন। তবে এখনো তা কেনা হয়নি।

শারীরিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত উডেন ফ্লোর মাল্টি জিমনেসিয়াম তৈরি করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা ও শরীরচর্চার দিকে আরও মনোনিবেশ করতে পারবেন। সেখানে একসঙ্গে ছয় থেকে সাতটি খেলা পরিচালনা করা যাবে এবং জিমনেসিয়ামের ভেতরেই আবাসন ব্যবস্থা ও অফিস কক্ষ থাকবে।

জিমনেসিয়ামে আসা লোক প্রশাসন বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী হাবিবুল বাশার জিহাদ বলেন, আমাদের জিমনেসিয়ামে ব্যায়ামাগারের অবস্থা খুবই শোচনীয়। পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকায় একজন ব্যায়াম করলে আরেকজনকে অপেক্ষা করতে হয়। অনেককে ব্যায়াম না করেও হলে ফিরতে হয়। তার ওপরে ফ্যানও নেই ব্যায়ামাগারে।

বাস্কেটবল খেলতে আসা ফার্সি বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী নাইম বলেন, জিমনেসিয়াম ভেতরে অল্প জায়গাতেই আমাদের খেলাধুলা করতে হয়। বাইরে বাস্কেটবলের মাঠেও অনুশীলনের মতো পরিবেশ নেই। জিমনেসিয়ামের পেছনেই আবার ময়লা-আবর্জনা ও ঝোপঝাড়ে ভরা। সেখান থেকে ময়লার দুর্গন্ধ আসে। এছাড়া ঝোপঝাড়ে সাপের আবাস রয়েছে।

জিমনেসিয়ামটি আধুনিকায়নে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সেখানে আসা শিক্ষার্থীরা।

রাবির শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আছাদুজ্জামান বলেন, ১৯৬৫ সালে যখন জিমনেসিয়ামটি প্রতিষ্ঠিত হয় তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার। এখন শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার হওয়ায় এ জিমনেসিয়ামে জায়গা হচ্ছে না। উডেন ফ্লোর মাল্টি জিমনেসিয়াম নির্মাণ করার জন্য ইউজিসির কাছে আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। সেখানে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা, আবাসন ব্যবস্থা ও জিমনেসিয়ামের অফিস থাকবে।

তিনি আরও বলেন, বর্তমানে রাবিতে কোনো স্বতন্ত্র ব্যায়ামাগার নেই। এখানে একসঙ্গে ৩০ জনের মতো ব্যায়াম করতে পারে যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় একেবারেই কম।

তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার ও ইউজিসির কাছে জিমনেসিয়ামের পরিধি বাড়ানো ও আধুনিকায়নের দাবি জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31