ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শতদল কুুমার পালকে অবসরজনিত বিদায় সংর্বধনা দেওয়া হয়েছে। কলেজ কার্যালয়ে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংর্বধনা দেওয়া হয় তাঁকে।
মঙ্গলবার (১৪ জুন) শাহদৌলা সরকারি কলেজ এর আয়োজন করে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুর রউফ, শাহজাহান আলী সরকার, আব্দুল মান্নান, আবু বক্কর সিদ্দিক, আমিরুল ইসলাম সহ কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শতদল কুুমার পাল তার বক্তব্যকালে বলেন, দায়িত্ব পালনকালে তার কর্মযজ্ঞে সকলের সহযোগিতা পেয়েছেন। তিনি অবসর জীবনে সকলের দোয়া প্রার্থনা করেন।


