IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে ২৫ শষ্যার শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে ২৫ শষ্যার শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৮টি সরকারি শিশু পরিবারের ২৫ শষ্যা বিশিষ্ট শান্তি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভাগীয় আন্ত: প্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে রাজশাহী বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর পবা উপজেলার সরকারি শিশু পরিবার কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতা উদ্বোধন করেন।

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বিশ্ব নেত্রী হিসেবে দেখাতে সক্ষমতা দেখিয়েছেন। তার সাহসে ও দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা ৭৫ এর ১৫ আগস্ট ঘটিয়েছে তারা স্বাধীনতা মানেনি ও বিশ্বাস করেনি। ১৫ আগস্ট ঘটিয়ে তাদের সাময়িক জয়ী হলেও সেটা স্থায়ী নয়। আজ তাদের স্থান নেই।

তিনি বলেন, পৃথিবীতে যা কিছু সুন্দর তা থেমে থাকে না। প্রধানমন্ত্রী একের পর এক অসম্ভবকে সম্ভবে পরিণত করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নিজেদের পরিচয় ঘটাতে হয় ও এগিয়ে নিতে হয়। যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করে করতে পারে তারা কখনো হারতে জানে না, পরাজিত হতে পারে না। সত্যকে অস্বীকার করে কোন কিছু প্রতিষ্ঠিত হতে পারে না বলে জানান।

তিনি বলেন, আমাদের সন্তানদের কে আগামীদিনের জন্য মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যেতে হবে। রাজশাহী বিভাগের সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী কাজ ও তা বাস্তবায়নের জন্য তাগিদা দেন। এছাড়াও তিনি আগামী সংসদ নির্বাচনে রাজশাহীর কোন আসন যেনো বিএনপি জামায়াতের হাতে না যায় এবং বিজয়ী না হতে পারে সেদিন নজর রাখতে হবে বলে জানান।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনী, ডিআইজ রাজশাহী অফিসের কর্মকর্তা মুর্শেদ আলম।

উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক একেএম সারোয়ার জাহান, অতিরিক্ত পরিচালক দেবাশিস সরদার, জেলা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ, বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক আবু তাহের, জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ফিরোজ, পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, রাজশাহী বিভাগের জেলা ও উপজেলার কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31