IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : গ্লোবাল টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বিরসহ রিপোর্টার, ক্যামেরাপার্সন ও গাড়ি চালকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা, প্রতিবাদ এবং বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুর ১ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর আয়োজনে নগরভবনের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনে সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম।

সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর স্টাফ রিপোর্টার তানজিমুল হক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন আব্দুল জাবিদ অপু, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম বলেন, আমরা আমাদের সহকর্মীদের উপরে অন্যায়, নির্যাতন, হামলা-মামলার প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমাদের একটায় দাবি আমাদের নিরাপত্তা দিন। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ অঙ্গ। সংবাদপত্র টিকে না থাকলে রাষ্ট্রও টিকে থাকতে পারবে না। তাই রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে কেননা সংবাদপত্র তথা আমরাই দেশ, মাটি ও মানুষের কথা বলি।

তিনি আরও বলেন, আমাদের কণ্ঠরোধ করা মানে রাষ্ট্রের কণ্ঠরোধ করা একটি চক্র সংবাদপত্রের কণ্ঠরোধ করতে ষড়যন্ত্র করে যাচ্ছে৷ গতকাল গ্লোবাল টেলিভিশনেও একই ধারাই হামলা চালানো হয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানাই এবং অতিদ্রুত হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য জনকন্ঠের ক্যামেরা পারসন সেলিম জাহাঙ্গীর, দৈনিক সমাচারের রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম আজাদ, দৈনিক সমকালের ক্যামেরা পারসন শরিফুল ইসলাম তোতা, দৈনিক উত্তরা প্রতিদিনের বার্তা সম্পাদক শাহজাদা মিলন, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ক্যামেরাপারসন সালাউদ্দীন প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে গ্লোবাল টেলিভিশনের প্রধান কার্যালয়ের সামনে এসাইনমেন্ট এডিটর এন্ড ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বিরসহ রিপোর্টার, ক্যামেরাপার্সন ও গাড়ি চালকের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলা গ্লোবাল টেলিভিশনের রিপোর্টার, ক্যামেরাপারসনসহ ড্রাইভার ইকবাল গুরুতর আহত হয়। এছাড়া সন্ত্রাসীরা কয়েকটি ক্যামেরা সম্পূর্ণরুপে ভেঙ্গে ফেলে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31