IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে গোদাগাড়ীর সাত ভূমিহীন সাঁওতাল পরিবার জীবনমান

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে গোদাগাড়ীর সাত ভূমিহীন সাঁওতাল পরিবার জীবনমান

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে গোদাগাড়ীর ৭টি ভূমিহীন সাঁওতাল পরিবার জীবন মান। নিজের একটি পাকা-পরিচ্ছন্ন ঘরে থাকার স্বপ্ন পূরণ হয়েছে তাদের নিরাপদ ও মজবুত স্থায়ী ঘর পেয়ে।

সরেজমিনে উপজেলার এমনই একটি গ্রামের নাম জীওলমারী, যেখানে ৪৫টি সাওতাল পরিবারের বসবাস রয়েছে। গ্রামটি ৭ নং দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামের ৬নং ওয়ার্ডে অবস্থিত। প্রত্যেকটি পরিবারেরই বসবাস সরকারের ২ নং খাসজমিতে। এরা সামাজিকভাবে বিচ্ছিন্ন ও আর্থিকভাবে সঙ্কটাপন্ন; প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের অভাবে সরকারের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত।

এসব ঘরে বাস করা মানুষদের পরিবার প্রধানরা হলেন পাত্রাস মার্ডি, সেন্টু মার্ডি, তাহাসিন মার্ডি, সোহাগী টুডু, বিশ^নাথ হাঁসদা, ইলিয়াস সরেন ও ইসমাইল মাডি। তারা জানান, যে মানবেতর জীবনমান থেকে মুক্তি পেয়ে এখন তারা সুখ-স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে জীবন যাবন করছেন।

রিইব-এর মাঠ সমন্বয়কারী ও মানবাধিকারকর্মী বাবুল চন্দ্র জানান, যে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) ২০২১ সনের মাঝামাঝি গ্রামটিতে মাধ্যমে গণগবেষণা দল গঠন করা হয়। গণগবেষণার প্রাথমিক ধাপে জনগোষ্ঠী/ এলাকার সমস্যা চিহ্নিত করার পর্বে ভূমিহীনতা ও জরাজীর্ণ বাসস্থানের বিষয়টি অন্যান্য সমস্যার সাথে ওঠে আসে। সমস্যা সমাধানের কোন উপায় কারো জানা ছিল না।

রিইব এর এনিমেটর নৃপেন্দ্রনাথ মাঝি বলেন, নিকটস্থ তহশীল অফিস, ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিসে আপনারা যোগাযোগ করা হয় তারপর বৈঠবের সিদ্ধান্ত মতে দলীয় সদস্যরা ধাপে ধাপে অফিসগুলোতে যাতায়াত শুরু করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিস থেকে ভ‚মিহীনদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও ছবি জমা দেওয়ার জন্য বলা হয়। ক’দিন পর তহশীল অফিস থেকে বলা হয় ২০/২৫ টি পরিবারের তালিকা প্রদানের জন্য। পরে তহশীল অফিস বলা হয় যে এক সাথে তো দেয়া যাবে না। অসচ্ছল ৭/৮টি পরিবারের তালিকা আলাদা করে দেন যাদের প্রয়োজন সবচেয়ে বেশী। এর পরিপ্রেক্ষিতে গণগবেষণা দল আবারো বৈঠকে বসে। তারা অনেক আলাপ-আলোচনা করে সকলের মতামত নিয়ে তালিকা চূড়ান্ত করে অফিসে জমা দেন। গত ফেব্রুয়ারী মাসে ৭টি পরিবার সরকারের দেওয়া ঘরে বসবাস শুরু করেছে। এই পরিবারগুলো এখন সরকারের দেওয়া বাড়ী পেয়ে খুব আনন্দিত। তারা রিইব-কে প্রাণ ভরে আশীর্বাদ করে। রিইব-এর কর্মীরাও তাদের আনন্দে আনন্দিত।

গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসলিমা খাতুন বলেন, দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামে ৪৫ টি সাঁওতাল পরিবার বসবাস করে। এদের মধ্যে অসচ্ছল ৭টি পরিবারকে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়া হয়েছে। বাকি পরিবারগুলোকে পর্যাক্রমে ঘর দেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31