IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সফটওয়্যার ব্যবহার উপযোগী পরীক্ষণ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সফটওয়্যার ব্যবহার উপযোগী পরীক্ষণ

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সফটওয়্যার ব্যবহার উপযোগী পরিক্ষণ অনুষ্টিত হয়েছে। রোববার (১৯ জুন) সকাল ১০টায় বিএমডিএ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পরীক্ষণটি অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

এসময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের যে আমূল পরিবর্তন এসেছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। অবকাঠামো উন্নয়নের সাথে সাথে কৃষিতেও পরিবর্তন নিয়ে এসেছেন তিনি। যা সম্ভব হয়েছে শুধু মাত্র তার দক্ষ ব্যবস্থাপনায়। ফলে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে নিচ্ছে জনগণের স্বপ্ন, ধারণ করছে মানুষের আকাঙ্ক্ষাকে।

তিনি আরও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বেশি করে দক্ষ জনবল তৈরি করতে হবে। কারণ সামনের দিনগুলোতে সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিতে হবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে । তাই এখন থেকে আমাদেরকে সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত বিষয়ে আরও দক্ষ হতে হবে এবং এর মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের মানুষ জেন তাদের কাঙ্ক্ষিত সেবা হাতের মুঠোয় পায় সেরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে । 

কৃষি মন্ত্রণালয়, A2i ও সফটওয়্যার  প্রস্তুতকারী প্রতিষ্ঠান Syntech Solution Ltd এর সহযোগীতায় পরিক্ষণ করেন, বিজনেস এনালিষ্ট আমিরুল ইসলাম নাদিম  ও প্রজেক্ট কো-অর্ডিনেটর আহম্মেদ সুকার্ন ফরাব্বি। 

এসময় উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিকল্পনা শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী  নাজিরুল ইসলাম, এনামুল কাদের নির্বাহী প্রকৌশলী শেচ শাখা, তোফাজ্জল আলী নির্বাহী প্রকৌশলী আইটি শাখা, রফিকুল হাসান সহকারী প্রকৌশলী গোদাগাড়ী জোন, মুহাম্মদ  মতিউর রহমান, সহকারী প্রকৌশলী নিয়ামতপুর জোনসহ বিভিন্ন দপ্তরে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীবৃন্দ। 

উল্লেখ্য, ‘কৃষি মন্ত্রণালয়ের জন্য ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম’ (Integrated digital service delivery platform for ministry of agricultur) এর আওতায় ই-সার্ভিস ডেভেলপ করার লক্ষ্যে (1) Crop, Seed, Germplasm and Fertilizer production, development , distribution, and service management system (শস্য, বীজ, জার্মপ্লাজম এবং সার উৎপাদন, উন্নয়ন, বিতরণ, এবং পরিষেবা ব্যবস্থাপনা ব্যবস্থা) . (2) Irrigtion, water and scheme management system. (সেচ, জল এবং স্কিম ব্যবস্থাপনা ব্যবস্থা) দুটি সফটওয়্যারের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই সফটওয়্যার গুলো ব্যাবহার উপযোগী পরিক্ষণটি অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31