ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সোমবার (২০ জুন) বিকেলে ধুরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামে, গ্রাম উন্নয়ন দলের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হজরত আলী চেয়ারম্যান জাহানাবাদ ইউনিয়ন পরিষদ, ইউপি সদস্যসহ এলাকার সুধি জন, নারীনেত্রী ইয়ুথ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে, সমস্যা সমাধানের জন্য নিজেরাই পরিকল্পনা করেন এবং কিছু সমস্যা চেয়ারম্যান কাছে তুলে ধরেন তার মধ্যে অন্যতম হলো পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, সাবমারসিবল পাম্প, রাস্তা মেরামত ও সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় সুযোগ সুবিধা যেন সঠিক ব্যাক্তি পায়। সমস্যা সমাধানের জন্য চেয়ারম্যান কথা দেয়।


