ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী হতে নওগাঁ মহাসড়ক কামার পাড়া বাজারে আমের জমজমাট বাজার।
দেখা গেছে রাজশাহী হতে নওগাঁ মহাসড়কে প্রায় ২৮ কিলোমিটার দুরে রাস্তার ধারে রাজশাহীর মোহনপুর থানাধীন রায়ঘাটি ইউনিয়ন কামারপাড়া বাজারে বিভিন্ন জাতের সুস্বাদু আম দেশের বিভিন্ন জায়গাতে প্রতিদিনের জন্য কুরিয়ারের মাধ্যমে ট্রাকে করে রপ্তানি করা হচ্ছে।
আম চাষিরা ও আড়ৎদার বলেন, এখন ভালো আমের দাম একটু বাড়তি হয়েছে।কামারপাড়া বাজার হতে দেশের বিভিন্ন স্থান ঢাকা সিলেট বগুড়া, সিরাজগঞ্জে প্রতিদিনের জন্য বহু আম রপ্তানি করা হচ্ছে। ফজলি আম ৯০০ টাকা হতে ১০০০ টাকা মণ, ন্যাংড়া আম ২২০০ হতে ২৪০০ টাকা মণ, রুপালি আম ২৬০০ হতে ২৮০০ টাকা মণ, হিমসাগর ২৮০০ হতে ৩০০০ টাকা মণ।
এছাড়া বাজারে প্রচুর পরিমাণে লক্ষনভোগ ও আঁটির আম দেখা গেছে।
আম চাষিরা ও আড়ৎদার বলেন, এবারে আবহাওয়া অনুকূল থাকায় আম চাষিরা ভালো টাকা পয়সা পেয়েছে।


