ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দেশের সকল গণতান্ত্রিক মানবিক সাংস্কৃতিক নারীর মানবাধিকার আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব নারী মুক্তি আন্দোলনের অগ্রসেনানী বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় কবি সুফিয়া কামাল এর ১১১তম জন্মবাষির্কী।
এই দিনটি উপলক্ষে সোমবার (২০ জুন) বিকাল সাড়ে ৪ টায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
পরিচালনায় ছিলেন, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার।
সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, লিগাল এইড সম্পাদক শিখা রায়, সদস্য দ্বীপ, প্রশিক্ষণ পাঠাগার ও গবেষণা সম্পাদক সেলিনা বানু প্রমুখ।
এই পাঠা চাকরি কবি সুফিয়া কামালের জীবনী ও বাংলাদেশ মহিলা পরিষদের তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


